দেশ

ছোট পর্দার জনপ্রিয় নায়ক জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

ছোট পর্দার নাটক ওয়েব সিরিজ এর জনপ্রিয় নায়ক জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। ২৮ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে মিরপুরের একটি বাসায় তাঁর মৃতদেহ পাওয়া যায়।পুলিশ প্রাথমিক ভাবে সেটি আত্মহত্যা বলে উল্লেখ করেছেন।

জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যার কারণ

আলভীর স্ত্রীর আত্মহত্যার কারণ হিসাবে এখনো কোন তথ্য পাওয়া যায়নি।এ বিষয়ে একটি সংবাদমাধ্যম তার সাথে কথা বলার চেষ্টা করলেও তিনি নিজেকে মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন বলে জানিয়েছেন। তিনি বর্তমানে তাঁর শুটিং এর কাজের জন্য দেশের বাহিরে অবস্থান করছেন।

আলভী এবং ইকরার বৈবাহিক জীবন

আলভী ইকরা ২০১০ সালের ৯ নভেম্বর মাত্র ১৯ বছর বয়সে বাড়ির অমতে বিয়ে করেছেন বলে জানা গেছে।তাঁর এই সংসার জীবনে একটি ছেলে সন্তান ও রয়েছেন।আলভী অল্প সময়ের মাঝেই নিজেকে একজন জনপ্রিয় নায়ক হিসাবে নিজেকে গড়ে তুলেছেন। ছোট পর্দায় তাঁর বেশ কিছু জনপ্রিয় নাটক রয়েছে যা দর্শকদের আস্থা অর্জন করেছে।

ইকরা তেমনভাবে নাটক সিনেমার পর্দায় দেখা যায়নি।তবে তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে দেখা গিয়েছে। তিনি অনেক ব্লগ এর মাধ্যমে নিজেকে উপস্থাপনা করেছেন।

আরও পড়ুন

ফ্যামিলি কার্ড কি কারা পাবে ফ্যামিলি কার্ড এই কার্ডের যোগ্যতা অযোগ্যতা এবং সম্ভাব্য সুবিধাসমূহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *